advertisement
advertisement

চট্টগ্রামে বাসা থেকে ডেকে নিয়ে কিশোরকে খুন, আটক ৫


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ণ
চট্টগ্রামে বাসা থেকে ডেকে নিয়ে কিশোরকে খুন, আটক ৫

খুলশী থানা

advertisement

চট্টগ্রামে বাসা থেকে ডেকে নিয়ে এক কিশোরকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে নগরের খুলশী থানার ওয়্যারলেস কলোনি এলাকায় এই ঘটনা ঘটেছে। পুলিশ ও স্থানীয় লোকজন জানান, স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের অভ্যন্তরীণ বিরোধে ঘটেছে এই ঘটনা।নিহত কিশোরের নাম মোহাম্মদ হৃদয় (১৬)। সে স্থানীয় ওয়ারলেস কলোনি বাজারে ভ্যানে সবজি বিক্রি করত। আটক পাঁচজনও একই এলাকার। তারা স্থানীয় একটি কিশোর গ্যাংয়ের সদস্য।

কিশোর গ্যাংটি নগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক (বহিষ্কৃত) ওয়াকিল হোসেন বগা নিয়ন্ত্রণ করেন বলে জানিয়েছে পুলিশ।পুলিশ জানায়, নিহত কিশোরও কিশোর গ্যাংটির সদস্য ছিল। কয়েক দিন আগে তার সঙ্গে দলের কয়েকজনের ঝগড়া হয়। এই ঝগড়ার জেরে রাতে বাসা থেকে তাকে রাস্তায় ডেকে নিয়ে প্রথমে কান কেটে ফেলা হয়। পরে তাকে ছুরিকাঘাত করা হয়েছে। আহত অবস্থায় রাস্তা থেকে উদ্ধার করে স্বজনেরা তাকে হাসপাতালে নিয়ে যান।

সেখানে চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেছেন।খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম প্রথম আলোকে বলেন, বাসা থেকে ডেকে নিয়ে ওই কিশোরকে হত্যা করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর