advertisement
advertisement

রৌমারীতে ৩২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫১ পূর্বাহ্ণ
রৌমারীতে ৩২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

advertisement
রৌমারীতে ৩২০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি : ৩০ সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রামের রৌমারীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৩২০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে উপজেলার চুলিয়ার চর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রৌমারীর চুলিয়ার চর এলাকার মো. বাবু মিয়া (৩৫) ও মো. মতলেব (৪০)।

রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির জানান, মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 
তিনি বলেন, গত ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত রৌমারী থানা পুলিশের অভিযানে মোট ২ হাজার ৮০০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। 
একই সময়ে জুয়ার বিরুদ্ধে অভিযান চালিয়ে বিভিন্ন জুয়ার আসর থেকে ২৮ জনকে হাতেনাতে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মাদক ও জুয়ার মতো অপরাধের বিরুদ্ধে রৌমারী থানা পুলিশ গুরুত্ব দিয়ে কাজ করছে। অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর