advertisement
advertisement

কাটাছেঁড়া ছাড়াই থাইরয়েডের গোটা অপসারণ হচ্ছে যেভাবে


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ অপরাহ্ণ
কাটাছেঁড়া ছাড়াই থাইরয়েডের গোটা অপসারণ হচ্ছে যেভাবে

এখন কাটাছেঁড়া না করেই থাইরয়েডের অপারেশন সম্ভব

advertisement

অনেকেরই গলায় থাইরয়েড নডিউল বা গোটা ধরা পড়ে। এমন হলে সবার আগে যেটা মনে আসে—ক্যানসার না তো! নিশ্চয় অপারেশন করতে হবে! আসলে বেশির ভাগ ক্ষেত্রে এটি ক্যানসার নয়, খুবই সাধারণ সমস্যা আর সব থাইরয়েড নডিউলের জন্য কাটাছেঁড়ার প্রয়োজন হয় না। তাই গোটা হলেই আতঙ্কিত হওয়ার কিছু নেই। অনেক গোটা খুবই ছোট থাকে এবং কোনো সমস্যা তৈরি না করলে শুধু নিয়মিত পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে পর্যবেক্ষণে রাখাই যথেষ্ট।

তারপরও কারও কারও অস্বস্তি ও দুশ্চিন্তা রয়ে যায়। কোনো কোনো গোটা ধীরে ধীরে বড় হতে থাকে। কখনো গিলতে সমস্যা, গলায় চাপ বা অস্বস্তি, শ্বাস নিতে কষ্ট কিংবা বাহ্যিক সৌন্দর্যে সমস্যা দেখা দেয়। সে ক্ষেত্রে এখন গলায় কাটাছেঁড়া না করেও আধুনিক প্রযুক্তির সাহায্যে থাইরয়েডের নডিউলের আকার কমানো সম্ভব। এই চিকিৎসাকে বলা হয় থার্মাল অ্যাব্লেশন বা তাপপ্রয়োগের মাধ্যমে চিকিৎসা।

আর এটি এখন দেশেই সম্ভব।বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও থাইরয়েডের কিছু কিছু নডিউলের চিকিৎসায় থার্মাল অ্যাব্লেশন—বিশেষ করে রেডিও ফ্রিকোয়েন্সি অ্যাব্লেশন ও মাইক্রোওয়েভ অ্যাব্লেশন—ব্যবহার করা হচ্ছে।থার্মাল অ্যাব্লেশন কীভাবে করা হয়সহজভাবে বললে, আলট্রাসনোগ্রামের সাহায্যে খুব সরু একটি সুচের মতো যন্ত্র থাইরয়েডের নডিউলের মধ্যে প্রবেশ করানো হয়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর