advertisement
advertisement

অনেক দিন পরে আবার একসঙ্গে ৯ বন্ধু, হয়ে গেল সেলফি


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ অপরাহ্ণ
অনেক দিন পরে আবার একসঙ্গে ৯ বন্ধু, হয়ে গেল সেলফি

সকাল থেকে অনুষ্ঠানস্থলে আসতে থাকে শিক্ষার্থী ও অভিভাবকেরা। আজ সকালে ফ্যান্টাসি কিংডমের প্রবেশের সারি

advertisement

৯ বন্ধুর একসঙ্গে শেষ দেখা হয়েছিল গত ১০ জুন। সেদিন ওদের এসএসসির ব্যবহারিক পরীক্ষা ছিল। পরীক্ষার ফলাফল প্রকাশের দিন যে যার বাসায় ছিল। আজ বুধবার সকাল সকাল আবার সবাই জড়ো হলো সাভারের আশুলিয়ার ফ্যান্টাসি কিংডমে। অংশ নিয়েছে ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ সংবর্ধনা’ অনুষ্ঠানে।ওরা সবাই রাজধানীর উত্তরা নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী ছিলেন। এখন একেকজন একেক কলেজে ভর্তি হয়েছে।

আনন্দে ফ্যান্টাসি কিংডমের গেটে গিয়েই নাঈমুল ইসলাম নোমানের সেলফিতে উল্লাসে মাতে ৯ বন্ধু। নাঈমুল ইসলাম এখন পড়ছে উত্তরা সরকারি কলেজে।নাঈমুল ইসলাম বলে, ‘ভোরে ঘুম থেকে উঠেছি। দেড় ঘণ্টা ভ্রমণ করে ফ্যান্টাসি কিংডমে এলাম। সংবর্ধনার সঙ্গে বন্ধুদের সঙ্গে একটি দিন থাকব। এটাই সব থেকে আনন্দের।’৯ বন্ধুর আরেকজন এখন পড়ছে শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজে। নাম মাহি রহমান।

ওর স্বপ্ন, একজন ভালো চিকিৎসক হয়ে গরিব মানুষকে বিনা মূল্যে সেবা দেবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর