advertisement
advertisement

বিমানের টিকিট কাটায় ৩০০ ডলারের সীমা প্রত্যাহার ভালো সিদ্ধান্ত, বাস্তবায়ন সহজ করতে হবে


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ণ
বিমানের টিকিট কাটায় ৩০০ ডলারের সীমা প্রত্যাহার ভালো সিদ্ধান্ত, বাস্তবায়ন সহজ করতে হবে

সাদিয়া হক

advertisement

বিদেশভ্রমণের ক্ষেত্রে বিমানের টিকিট কিনতে বৈদেশিক মুদ্রায় লেনদেনযোগ্য কার্ডে ৩০০ মার্কিন ডলারের সীমা তুলে নেওয়ার সিদ্ধান্ত অত্যন্ত ভালো, সময়োপযোগী ও যুগান্তকারী। দীর্ঘদিন ধরে ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (টোয়াব) এই খাতের সংশ্লিষ্ট ব্যবসায়ীরা লেনদেনের এই সীমা তুলে নেওয়ার দাবি জানিয়ে আসছিলেন।

কারণ, টিকিট কাটার ক্ষেত্রে ৩০০ ডলারের সীমা বৈশ্বিক বাজারের বাস্তবতায় একেবারেই যৌক্তিক নয়।অবশেষে বাংলাদেশ ব্যাংক সেই সীমা তুলে নিয়েছে। এই পরিবর্তনের ফলে বাংলাদেশে আসা ও বাংলাদেশ থেকে বাইরে ভ্রমণে যাওয়া (ইনবাউন্ড ও আউটবাউন্ড) মিলিয়ে উভয় ধরনের পর্যটনের গতি বাড়বে।

মূলত বাংলাদেশ ব্যাংকের ব্যবসাবান্ধব দৃষ্টিভঙ্গির কারণেই এই ইতিবাচক পরিবর্তন হয়েছে।তবে এই সিদ্ধান্তের সুফল পুরোপুরি পেতে হলে মাঠপর্যায়ে বাস্তবায়নের প্রক্রিয়া ও কার্যকারিতা স্পষ্ট করা জরুরি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর