advertisement
advertisement

বয়স ১২ বছর হয়নি, তবু বিয়ের আয়োজন


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০১ অপরাহ্ণ
বয়স ১২ বছর হয়নি, তবু বিয়ের আয়োজন

বাল্যবিবাহ

advertisement

সাতক্ষীরায় ১১ বছর ৯ মাস বয়সী এক শিশুর বিয়ের আয়োজনের খবর পেয়ে গত বৃহস্পতিবার তা বন্ধ করেছে স্থানীয় প্রশাসন। শিশুটি স্থানীয় একটি মাদ্রাসায় চতুর্থ শ্রেণিতে পড়ে। প্রশাসনের কাছে বাল্যবিবাহ না দেওয়ার মুচলেকা দিয়েছেন তার মা-বাবা। ঘটনাটি ২৪ সেপ্টেম্বর সাতক্ষীরা সদর উপজেলায়। তবে প্রথম আলোর কাছে শিশুটির মা-বাবা বিয়ের আয়োজনের কথা অস্বীকার করেছেন। তাঁদের দাবি, ছেলেপক্ষ মেয়েকে দেখেছে; কিন্তু তাঁরা বিয়ে দেবেন এমনটা বলেননি।

স্থানীয় অধিকারকর্মী ও মাঠপর্যায়ের কর্মকর্তারা বলেছেন, সাম্প্রতিক সময়ে এত কম বয়সী মেয়ের বাল্যবিবাহের চেষ্টার খবর তাঁরা পাননি। এই বিয়ে ঠেকানো গেলেও সরকারি হিসাবে বাল্যবিবাহ প্রতিরোধের সংখ্যা কমছে। মহিলাবিষয়ক অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৩ সালে ১ হাজার ৮৪৬টি বাল্যবিবাহ প্রতিরোধ করা হয়েছিল; ২০২৪ সালে ১ হাজার ৪৭৪টি এবং ২০২৫ সালে হয়েছে ৯৬৮টি। চলতি বছরের প্রথম ছয় মাসে প্রতিরোধ করা হয়েছে ৪৭৯টি।

এই হিসাব কেবল প্রশাসনের নথিভুক্ত প্রতিরোধের ঘটনা দেখায়; দেশে কত বাল্যবিবাহ হচ্ছে, তা দেখায় না।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর