advertisement
advertisement

টানা চার মাস প্রবাসী আয় ৩০০ কোটি ডলারের নিচে, সেপ্টেম্বরে এসেছে ২৭৬ কোটি ডলার


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৮:১১ অপরাহ্ণ
টানা চার মাস প্রবাসী আয় ৩০০ কোটি ডলারের নিচে, সেপ্টেম্বরে এসেছে ২৭৬ কোটি ডলার

মার্কিন ডলার

advertisement

টানা ৪ মাস ধরে মাসওয়ারি প্রবাসী আয় ৩০০ কোটি ডলারের নিচে আছে। এর আগে সর্বশেষ মে মাসে প্রবাসী আয় ৩০০ কোটি ডলার ছাড়িয়েছিল। গত সেপ্টেম্বর মাসে দেশে ২৭৬ কোটি ৬০ লাখ ডলারের প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে। গত আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বরে আয় কমে গেছে। আগস্ট মাসে আয় এসেছিল ২৯৬ কোটি ৬৬ লাখ ডলার।তবে গত বছরের একই সময়ের (সেপ্টেম্বর) চেয়ে ৩ শতাংশ বেশি রেমিট্যান্স এসেছে।

২০২৫ সালের সেপ্টেম্বর মাসে ২৬৮ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল ২৮৫ কোটি ৮৭ লাখ ডলার। পরবর্তী মাস আগস্টে তা বেড়ে দাঁড়ায় ২৯৬ কোটি ৬৬ লাখ ডলারে।

তবে সেপ্টেম্বর মাসে দেশে রেমিট্যান্স এসেছে ২৭৬ কোটি ৬০ লাখ ডলার।খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর সুবিধা ও ডলারের আনুষ্ঠানিক দর স্থিতিশীল থাকায় প্রবাসী আয়ের ধারা ইতিবাচক পর্যায়ে রয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর