advertisement
advertisement

দুই বছর পর ফিরল গুড়পুকুরের মেলা, ফিরল পুরোনো স্মৃতিও


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১ অক্টোবর ২০২৬, ৮:০০ অপরাহ্ণ
দুই বছর পর ফিরল গুড়পুকুরের মেলা, ফিরল পুরোনো স্মৃতিও

ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলায় বসেছে নানা পণ্যের দোকান। বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার শহীদ আবদুর রাজ্জাক পার্কে

advertisement

বাবার হাত ধরে একসময় গুড়পুকুরের মেলায় আসতেন আজিজুল ইসলাম। বাবা কিনে দিতেন খাবার, খেলনা। মেলার ভিড়, সারি সারি দোকান আর মানুষের কোলাহল—সব মিলিয়ে সেই দিনগুলোর স্মৃতি এখনো তাঁর মনে সতেজ। সময়ের সঙ্গে তাঁর বয়স বেড়েছে, বদলেছে মেলার চেহারা। তবু মেলার প্রতি টানটা কমেনি। দুই বছর পর আজ বৃহস্পতিবার আবার সাতক্ষীরা শহরের শহীদ আবদুর রাজ্জাক পার্কে গুড়পুকুরের মেলা বসতেই নাতিকে নিয়ে এসেছেন ষাটোর্ধ্ব আজিজুল।

আজিজুল ইসলামের বাড়ি সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকায়। আজ দুপুরে মেলা প্রাঙ্গণে আট বছরের নাতিকে নিয়ে ঘুরছিলেন তিনি। মেলায় কথা হয় তাঁর সঙ্গে। আজিজুল ইসলাম প্রথম আলোকে বলেন, নাতির সঙ্গে মেলায় এসে নিজের ছোটবেলার দিনগুলোর কথা মনে পড়ছে। তখন মেলায় কত ভিড়, কত দোকান আর কত রকমের জিনিস থাকত। এখন মেলায় সেই জৌলুশ না থাকলেও নতুন প্রজন্মের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে পারছেন, এতেই ভালো লাগছে।‘গুড়পুকুরের মেলা’ নামটি নিয়ে আছে নানা মত।

তবে স্থানীয় প্রবীণদের ভাষ্য, শহরের পলাশপোল এলাকায় একটি পুকুর ছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর