advertisement
advertisement

ন্যাশনাল বুক অ্যাওয়ার্ডের দীর্ঘ তালিকা


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ণ
ন্যাশনাল বুক অ্যাওয়ার্ডের দীর্ঘ তালিকা

ন্যাশনাল বুক অ্যাওয়ার্ডের দীর্ঘ তালিকার লোগো অবলম্বনে গ্রাফিকস: প্রথম আলো

advertisement

যুক্তরাষ্ট্রের অন্যতম মর্যাদাপূর্ণ সাহিত্য পুরস্কার ন্যাশনাল বুক অ্যাওয়ার্ডের ২০২৬ সালের দীর্ঘ তালিকা প্রকাশিত হয়েছে।

কথাসাহিত্য, প্রবন্ধ, কবিতা, অনুবাদ এবং তরুণদের সাহিত্যসহ পাঁচটি প্রতিযোগিতামূলক বিভাগে ১০টি করে বইয়ের দীর্ঘ তালিকা প্রকাশ করেছে ন্যাশনাল বুক ফাউন্ডেশন।এবারের তালিকায় জায়গা করে নিয়েছেন জ্যামাইকার লেখক মারলন জেমস, যুক্তরাষ্ট্রের লেখক লুইস এরডরিখ, হাইতিয়ান বংশোদ্ভূত লেখক এডউইজ ড্যান্টিকাট এবং মেক্সিকান লেখক ভ্যালেরিয়া লুইসেল্লির মতো পরিচিত সাহিত্যিকেরা।

অনুবাদ বিভাগে রয়েছে নরওয়ের বিখ্যাত লেখক কার্ল ওভে কনাউসগার্ডের উপন্যাসও।মারলন জেমসের দ্য ডিজঅ্যাপেয়ারার্স উপন্যাসটি এবারের কথাসাহিত্য বিভাগের দীর্ঘ তালিকায় জায়গা পেয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর