প্রতীকী লাশের গায়ে লেখা ‘আমি রাজীব পরিবহন, আমার আত্মার মাগফিরাত কামনা করুন’। শুক্রবার রাতে জামালপুর শহরের ফৌজদারি এলাকায়
ময়মনসিংহ নগরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হওয়ার ঘটনায় মামলা হয়েছে।
গতকাল শুক্রবার রাতে নিহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে করা মামলায় বাসটির চালককে আসামি করা হয়েছে।এ ঘটনায় গতকাল রাতে জামালপুর শহরে রাজীব পরিবহনের প্রতীকী লাশ নিয়ে বিক্ষোভ ও গায়েবানা জানাজা করেছেন স্থানীয় বাসিন্দারা।ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার সাত যাত্রী নিহতগতকাল দুপুরে ময়মনসিংহ নগরের রহমতপুর বাইপাস সড়কের দাপুনিয়া হাড়গুজির পাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ঢাকা থেকে জামালপুরের দিকে যাওয়া রাজীব পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।