advertisement
advertisement

মাঝরাতে জড়িয়ে ধরতে চেয়েছিলেন মদ্যপ পরিচালক, ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকা


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ণ
মাঝরাতে জড়িয়ে ধরতে চেয়েছিলেন মদ্যপ পরিচালক, ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন নায়িকা

স্বরা ভাস্কর। অভিনেত্রীর ইনস্টাগ্রাম থেকে

advertisement

বলিউডে কাজের শুরুতেই নানা ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে স্বরা ভাস্করকে। অভিনয়জীবনের শুরুর দিকের এমনই একটি অস্বস্তিকর ঘটনার কথা সম্প্রতি জানিয়েছেন অভিনেত্রী। তাঁর দাবি, ‘তনু ওয়েডস মনু’ সফল হওয়ার পর একটি ছবির শুটিংয়ে এক পরিচালক তাঁর সঙ্গে অনুচিত আচরণ করেছিলেন। মদ্যপ অবস্থায় রাতে তাঁর ঘরের দরজায় ধাক্কা দিয়েছিলেন ওই পরিচালক, পরে জড়িয়ে ধরতেও চেয়েছিলেন। এখন রিয়েলিটি শো ‘রাইজ অ্যান্ড ফল’-এর প্রতিযোগী স্বরা।

অনুষ্ঠানের সাম্প্রতিক এক পর্বে নিজের জীবনের সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি জানান, ঘটনার সময় তাঁর বয়স ছিল ২০-এর কোঠায়। অতিথিশালায় একমাত্র নারী ছিলেন তিনি। এমন পরিস্থিতিতে পরিচালকের আচরণে ভয় পেয়েছিলেন অভিনেত্রী।‘পরিচালকদের অভিনেতাদের ভালোবাসতে হয়’২০১১ সালে মুক্তি পাওয়া ‘তনু ওয়েডস মনু’ স্বরার ক্যারিয়ারে গুরুত্বপূর্ণ বাঁক তৈরি করেছিল। ছবিতে তিনি ছিলেন অন্যতম প্রধান অভিনেত্রী।

ছবিটির সাফল্যের পর নতুন একটি ছবিতে কাজ করার সময় ওই পরিচালকের সঙ্গে তাঁর পরিচয়।স্বরা জানান, শুরুতে ওই পরিচালক তাঁকে বলেছিলেন, ‘পরিচালকদের তাঁদের অভিনেতাদের ভালোবাসতে হয়।’ এরপর তাঁর চেহারা ও সৌন্দর্য নিয়ে কবিতা লিখে বার্তা পাঠাতে শুরু করেন।অভিনেত্রী তখন বিষয়টিকে খুব একটা গুরুত্ব না দিয়ে ভদ্রভাবেই সাড়া দিতেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর