advertisement
advertisement

আমির হামজার জন্য তোরণ নির্মাণে বকুলগাছের ডাল কেটে ‘ন্যাড়া’, ক্ষোভ–সমালোচনা


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ২:১৪ অপরাহ্ণ
আমির হামজার জন্য তোরণ নির্মাণে বকুলগাছের ডাল কেটে ‘ন্যাড়া’, ক্ষোভ–সমালোচনা

তোরণের সৌন্দর্য রক্ষায় বকুলগাছটির ডালপালা কেটে ফেলা হয়। শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ শহরের শান্তির মোড় এলাকায়

advertisement

চাঁপাইনবাবগঞ্জে ইসলামি বক্তা হিসেবে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য আমির হামজার আগমন উপলক্ষে নির্মিত তোরণের সৌন্দর্য রক্ষায় কেটে ফেলা হয়েছে শহরের একটি বকুলগাছের ডালপালা। গত বৃহস্পতিবার রাতে পৌরসভা কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই ১৫ বছরের পুরোনো গাছটির ডালপালা কেটে ফেলা হয়।

বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের ক্ষোভের মুখে আজ শনিবার সকালে তোরণটি সরিয়ে নেয় আয়োজকেরা।৭ অক্টোবর নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ইসলামি সমাজকল্যাণ ফাউন্ডেশন নামের একটি সংগঠনের উদ্যোগে ইসলামি মাহফিলের আয়োজন করা হয়েছে।

মাহফিলে প্রধান বক্তা হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজাকে।চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা সূত্রে জানা গেছে, শহরের শান্তির মোড় এলাকার সড়ক বিভাজকে থাকা গাছটি অন্তত ১৫ বছর ধরে পথচারী ও স্থানীয় মানুষদের ছায়া দিয়ে আসছিল।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর