advertisement
advertisement

অভিষেক–তিলকের ঝড়ে পাকিস্তানকে হারাল ভারত, জিতল সোনা


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ২:১৭ অপরাহ্ণ
অভিষেক–তিলকের ঝড়ে পাকিস্তানকে হারাল ভারত, জিতল সোনা

ভারত জিতেছে ১৯ রানে

advertisement

২১২ রানের লক্ষ্য। পাকিস্তান টি-টুয়েন্টি ক্রিকেটে এর আগে এত রানের লক্ষ্য তাড়া করে জেতেনি। ভারতের বিপক্ষে ছেলেদের এশিয়ান গেমস ক্রিকেটের ফাইনালেও পাকিস্তান এই ধারাটা বদলাতে পারেনি।ভারতের দেওয়া ২১২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ২০ ওভারে করতে পেরেছে ৬ উইকেটে ১৯২। ১৯ রানের এই জয়ে এশিয়ান গেমস ক্রিকেটে সোনা জিতল শ্রেয়াস আইয়ারের ভারত। সর্বশেষ এশিয়ান গেমসেও সোনা জিতেছিল ভারতের ছেলে ও মেয়েদের দল।

এবারও ঠিক তা–ই হলো।আজ ম্যাচ হারলেও পাকিস্তান দারুণ লড়াই করেছে। বিশেষ করে দারুণ ব্যাট করেন হাসান নেওয়াজ। তাঁর ব্যাটিংয়েই পাকিস্তান ম্যাচ জমিয়ে তুলেছিল। ৫০ বলে ৯৬ রান করে ম্যাচের শেষ বলে শিবম দুবের বলে আউট হন হাসান। এরপরও পাকিস্তান যে রান তাড়া করতে পারেনি, তার কারণ হলো ব্যাটিংয়ে পাকিস্তানের ধীরগতির শুরু। প্রথম ৬ ওভারে তুলতে পেরেছে মাত্র ৩৯ রান।

রান তাড়ায় এখানেই পিছিয়ে পড়ে সাহিবজাদা ফারহানের দল।৯৬ রান করেছেন হাসান নেওয়াজপাকিস্তান যেটা পারেনি, ভারত সেটাই করেছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর