advertisement
advertisement

তেল আবিবে উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধের ঘোষণা ফ্লাইদুবাইয়ের


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩ অক্টোবর ২০২৬, ২:১৭ অপরাহ্ণ
তেল আবিবে উড়োজাহাজ চলাচল সাময়িকভাবে বন্ধের ঘোষণা ফ্লাইদুবাইয়ের

ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজ। ইসরায়েলের তেল আবিবের কাছে বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরে। ৩০ সেপ্টেম্বর ২০২৬

advertisement

ইসরায়েলের তেল আবিবে উড়োজাহাজ চলাচল সাময়িক বন্ধের ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ফ্লাইদুবাই। গত বুধবার তেল আবিবগামী একটি উড়োজাহাজের ককপিটে পাইলটের ওপর সহকর্মীর হামলার ঘটনার পর এ ঘোষণা দেওয়া হলো।ফ্লাইদুবাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) গাইথ আল গাইথ গতকাল শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুরোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ রুটে (দুবাই–তেল আবিব) উড়োজাহাজ চলাচল বন্ধ থাকবে।সন্দেহভাজন সহকারী পাইলটের সামাজিক যোগাযোগমাধ্যমে আল-কায়েদা নেতার ছবি থাকার দাবিএ বিষয়ে গাইথ আল গাইথ বলেন, উড়োজাহাজ চলাচল বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তা করা হচ্ছে। তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।বুধবারের ওই ঘটনার সময় ফ্লাইদুবাইয়ের এফজেড–১০৭৩ উড়োজাহাজটি দুবাই থেকে তেল আবিবে যাচ্ছিল।

পরে জরুরি ভিত্তিতে সৌদি আরবের তাবুক শহরের বিমানবন্দরে উড়োজাহাজটি অবতরণ করানো হয়।গাইথ আল গাইথ বলেন, ওই উড়োজাহাজের সব যাত্রী ও ক্রু নিরাপদে আছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর