আখতারুজ্জামানের মুক্তির দাবিতে কিশোরগঞ্জের কটিয়াদীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল। গতকাল শুক্রবার রাতে আখতারুজ্জামানের নিজ এলাকা গচিহাটা বাজারে
বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টিসহ বিভিন্ন অভিযোগে সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামানকে গ্রেপ্তারের ঘটনায় তাঁর নিজ এলাকা কিশোরগঞ্জের কটিয়াদীতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কয়েক মাস আগে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া এই নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন তাঁর সমর্থকসহ দলটির নেতা–কর্মীরা।
অন্যদিকে ঘটনার সুষ্ঠু তদন্ত করে আইনি প্রক্রিয়ায় বিচারের কথা বলেছেন বিএনপিসহ অন্য দলের নেতারা।গতকাল শুক্রবার রাতে আখতারুজ্জামানের নিজ এলাকা কটিয়াদীর গচিহাটা বাজারে বিক্ষোভ মিছিল করেন জামায়াতে ইসলামীর নেতা–কর্মীরা। রাত সাড়ে আটটার দিকে সহশ্রাম–ধূলদিয়া ও চান্দপুর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মিছিলটি বের হয়। এ সময় আখতারুজ্জামানের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
মিছিলে জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা–কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও অংশ নেন।বিমানবন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি ও কর্মকর্তাকে লাঞ্ছিত করার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তারএদিকে আখতারুজ্জামানের মুক্তির দাবিতে আজ শনিবার বিকেলে কটিয়াদী উপজেলা শহরে উপজেলা জামায়াতের উদ্যোগে ও সন্ধ্যার পর কিশোরগঞ্জ জেলা শহরে জেলা জামায়াতের উদ্যোগে বিক্ষোভ মিছিল কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।