রাজশাহী বিশ্ববিদ্যালয়
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদের এক ছাত্রীকে মুঠোফোনে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে এক যুবককে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকা থেকে তাঁকে আটক করেন ওই ছাত্রীর সহপাঠীরা। পরে আজ শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে তাঁকে পুলিশে দেওয়া হয়।আটক যুবকের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলায়।
তিনি বেসরকারি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রাক্তন শিক্ষার্থী। দুই দিন আগে তিনি রাজশাহীতে আসেন। ওই ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন তিনি।অভিযোগকারী ছাত্রী ও ক্যাম্পাস সূত্রে জানা গেছে, ছাত্রীর সাবেক এক রুমমেটের সঙ্গে অভিযুক্ত যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সেই সূত্রে ছাত্রীকে চিনতেন যুবক।
গত বৃহস্পতিবার রাত সাড়ে চারটার দিকে তিনি ওই ছাত্রীকে মুঠোফোনে কল করে পরদিন দেখা করতে চান।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।