advertisement
advertisement

রাজবাড়ীতে নৌকাবাইচে এগিয়ে থাকা নৌকায় ধাক্কা, ডুবে যাওয়ার পর মাঝিদের মারধর


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ১১ অক্টোবর ২০২৬, ৬:১৮ অপরাহ্ণ
রাজবাড়ীতে নৌকাবাইচে এগিয়ে থাকা নৌকায় ধাক্কা, ডুবে যাওয়ার পর মাঝিদের মারধর

রাজবাড়ীতে নৌকাবাইচে এগিয়ে থাকা নৌকায় ধাক্কা, ডুবে যাওয়ার পর মাঝিদের মারধর

advertisement

রাজবাড়ী প্রতিনিধি, ধরলা পোস্ট: রাজবাড়ীর সদর উপজেলায় পদ্মা নদীতে অনুষ্ঠিত নৌকাবাইচ প্রতিযোগিতার ফাইনালে এগিয়ে থাকা নৌকাকে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ নৌকার মাঝিমাল্লাদের বিরুদ্ধে। এতে ডুবে যাওয়া নৌকার মাঝিদের উপর হামলার ঘটনা ঘটে, যাতে অন্তত ২০ জন মাঝি আহত হয়েছেন। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড় ছয়টার দিকে সদর উপজেলার লালগোলা এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে গোদারবাজার এলাকায় পদ্মা নদীতে তিন দিনব্যাপী এই নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। শনিবার প্রতিযোগিতার সমাপনী দিনে ফাইনালে মুখোমুখি হয় পাবনার আমিনপুর থানার ‘নিউ শাড়ির ভিটা’ এবং কুষ্টিয়ার ‘নিউ জনতা সংগ্রাম’ নামের দুটি নৌকা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফাইনাল প্রতিযোগিতা চলাকালে সন্ধ্যার স্বল্প আলোয় গোদারবাজার থেকে উড়াকান্দার দিকে যাচ্ছিল নৌকা দুটি। লালগোলা এলাকায় পৌঁছে ‘নিউ শাড়ির ভিটা’ নৌকাটি প্রতিযোগিতায় কিছুটা এগিয়ে গেলে পিছিয়ে থাকা ‘নিউ জনতা সংগ্রাম’ নৌকাটি ডান পাশ থেকে সজোরে ধাক্কা দেয়। এতে ‘নিউ শাড়ির ভিটা’ নৌকাটি পদ্মায় তলিয়ে যায়। এরপর বিজয়ী নৌকার মাঝিরা সাঁতরে ওঠার চেষ্টা করলে তাদের ওপর বাঁশ, লাঠি ও বইঠা নিয়ে হামলা চালানো হয়।

খবর পেয়ে নৌ পুলিশ, ফায়ার সার্ভিস ও আয়োজক কমিটির সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় ৮০ জন মাঝিকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে পাঠায়। চিকিৎসকেরা জানান, আহতদের মাথায় ও শরীরে মারাত্মক আঘাতের চিহ্ন রয়েছে এবং গুরুতর আহত ৯ জনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত নৌকার মাঝিরা এলাকা ছেড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে রোববার (১১ অক্টোবর) দুপুরে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম তাঁর রাজবাড়ী শহরের বাসভবনে ‘নিউ শাড়ির ভিটা’ নৌকাকে অফিশিয়ালি বিজয়ী ঘোষণা করেন এবং তাঁদের হাতে প্রথম পুরস্কারের দুই লাখ টাকা তুলে দেন।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর