advertisement
advertisement

ফুলবাড়ীতে ব্রিজের নিচে ফেনসিডিল-ইস্কাপের খালি বোতলের স্তূপ, মাদকমুক্ত কাশিপুর চান সচেতন যুবসমাজ


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২০ অক্টোবর ২০২৬, ৩:১৩ অপরাহ্ণ
ফুলবাড়ীতে ব্রিজের নিচে ফেনসিডিল-ইস্কাপের খালি বোতলের স্তূপ, মাদকমুক্ত কাশিপুর চান সচেতন যুবসমাজ

ছবি-সংগৃহীত

advertisement
ধরলা পোস্ট অনলাইন মাল্টিমিডিয়া : 
দেশের উত্তরাঞ্চলের জেলা কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তঘেষা উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর বাজারসংলগ্ন সীমান্তগামী কাঁচা সড়কের একটি ছোট ব্রিজের নিচে পড়ে রয়েছে ফেনসিডিল ও ইস্কাপের খালি বোতলের স্তূপ। 
শুধু ব্রিজের নিচেই নয়, ওই এলাকার একটি বিদ্যুতের খুঁটির পাশেও পলিথিনে ভরা মাদকের খালি বোতল পড়ে থাকতে দেখা গেছে। 
এসব বোতল ঘিরে স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। একই সঙ্গে পরিবেশ দূষণ ও মাদকবিরোধী সচেতনতা নিয়েও প্রশ্ন উঠেছে।

স্থানীয়ভাবে পাওয়া তথ্য ও ছবিতে দেখা যায়, ধর্মপুর বাজারসংলগ্ন সড়কের পাশের ব্রিজের নিচে বিপুলসংখ্যক খালি বোতল ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এর মধ্যে ফেনসিডিল ও ইস্কাপের বোতলের মতো দেখতে বিভিন্ন বোতল রয়েছে। এ ছাড়া বিদ্যুতের খুঁটির পাশেও পলিথিনে ভরা অবস্থায় একই ধরনের বোতল পড়ে থাকতে দেখা গেছে।
স্থানীয় একাধিক ব্যক্তির ভাষ্য, ফুলবাড়ীর সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ফেনসিডিল ও ইস্কাপের খালি বোতল চোখে পড়ে। বর্তমানে আগের মতো এসব বোতল আসা বন্ধ  হলেও ফেনসিডিল ও ইস্কাপের আদলে নতুন মাদক আসছে কি না, তা নিয়ে তাঁদের মধ্যে সন্দেহ রয়েছে। তাঁদের দাবি, ফেনসিডিল ও ইস্কাপের আদলে তৈরি কিছু পণ্যের বোতল এলাকায় দেখা যাচ্ছে।
 এসব বোতলের উৎস এবং সীমান্ত দিয়ে মাদক পাচারের সঙ্গে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন মনে করছে স্থানীয় সচেতন মহলের।
তবে শুধু খালি বোতল পড়ে থাকার ভিত্তিতে সেগুলো মাদক পাচারের সঙ্গে সংশ্লিষ্ট—এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই। বোতলগুলোর প্রকৃত পরিচয়, উৎস ও ব্যবহার সম্পর্কে নিশ্চিত হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।
এলাকাবাসীর মতে, সীমান্তবর্তী এলাকায় মাদক প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির পাশাপাশি স্থানীয় বাসিন্দা ও তরুণদেরও সচেতন ভূমিকা রাখতে হবে। 
মাদকের বিস্তার রোধে সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে যথাযথ কর্তৃপক্ষকে তথ্য দেওয়া এবং জনসচেতনতা বাড়ানো জরুরি।
সচেতন যুবসমাজের প্রত্যাশা, মাদকমুক্ত হোক কাশিপুর। এ জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বোতলগুলোর উৎস অনুসন্ধান, এলাকাটির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর