advertisement
advertisement

গাইবান্ধায় দুই মোটরসাইকেল থেকে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার, আটক ২


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৩ অক্টোবর ২০২৬, ৪:১৭ অপরাহ্ণ
গাইবান্ধায় দুই মোটরসাইকেল থেকে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

গাইবান্ধায় দুই মোটরসাইকেল থেকে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

advertisement
গাইবান্ধায় দুই মোটরসাইকেল থেকে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার, আটক ২

ধরলা পোস্ট ডেস্ক:

গাইবান্ধা সদর উপজেলার দাড়িয়াপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে দুটি মোটরসাইকেলের তেলের ট্যাংকের ভেতর থেকে সাড়ে ৭ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেল দুটি জব্দ করা হয়।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুর ২টার দিকে ঘাগোয়া ইউনিয়নের দাড়িয়াপুর বাজারে তাজুল ইসলামের ফাতিহা ট্রেডার্সের সামনে সুন্দরগঞ্জ-গাইবান্ধা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

আটক দুই যুবক হলেন কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের গোরকমণ্ডপ গ্রামের মাইদুল ইসলাম (২২) ও শাকিল খান (২২)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, অভিযানে একটি নম্বরবিহীন নীল রঙের অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেলের তেলের ট্যাংক থেকে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়। অন্য মোটরসাইকেলটির ট্যাংক থেকে পাওয়া যায় আরও সাড়ে তিন কেজি। বিশেষ কৌশলে গাঁজাগুলো ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল।

উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ২৫ হাজার টাকা। জব্দ করা মোটরসাইকেল দুটির আনুমানিক মূল্য ৪ লাখ টাকা। সে হিসাবে উদ্ধার ও জব্দ করা আলামতের মোট মূল্য প্রায় ৬ লাখ ২৫ হাজার টাকা।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রফিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়। এ ঘটনায় অধিদপ্তরের উপপরিদর্শক এনামুল হক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১৯(খ)/৪১ অনুযায়ী গাইবান্ধা সদর থানায় মামলা করেছেন।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর