advertisement
advertisement

কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ২


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৪ অক্টোবর ২০২৬, ১:১৩ অপরাহ্ণ
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ১৫ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ২

ছবি-সংগৃহীত

advertisement
ধরলা পোস্ট মাল্টিমিডিয়া : 
কুড়িগ্রামের সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৫ লাখ ৩১ হাজার ৯১৪ টাকা মূল্যের চোরাচালানি পণ্য ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত এক সপ্তাহে পরিচালিত এসব অভিযানে দুইজনকে আটক করা হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক, পিএসসি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গত এক সপ্তাহে পরিচালিত বিভিন্ন অভিযানে ভারতীয় মদ, ইয়াবা, কারেন্ট জাল, ওষুধ, প্রসাধনসামগ্রী ও প্যান্টের পিসসহ বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৩১ হাজার ৯১৪ টাকা। এ সময় দুইজনকে আটক করা হয়।
বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধ এবং সীমান্ত অপরাধ নিয়ন্ত্রণে বাহিনীটি ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। দেশের অর্থনৈতিক নিরাপত্তা ও সীমান্তের সুরক্ষা নিশ্চিত করতে চোরাচালানবিরোধী অভিযান এবং গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর