advertisement
advertisement

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জাল ভোেট দিতে এসে ৩ মাদ্রাসাছাত্র আটক


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৬, ৩:৫০ অপরাহ্ণ
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে জাল ভোেট দিতে এসে ৩ মাদ্রাসাছাত্র আটক

advertisement

ধরলা পোস্ট ডেস্ক: 

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে ভুয়া ভোটার হিসেবে শনাক্ত হওয়ায় তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট আনছারিয়া ফাজিল মাদরাসা ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন হিমেল, সিয়াম ও মিনহাজ। তাদের মধ্যে হিমেল আলিম দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী এবং সিয়াম ও মিনহাজ আলিম প্রথম বর্ষে পড়াশোনা করেন।

কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা মুহাম্মদ আবু সায়েম গণমাধ্যমকে জানান, সবার সহযোগিতায় তিনজনকে ভুয়া ভোটার হিসেবে শনাক্ত করা হয়েছে। পরে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কেন্দ্রে এসে তাদের জিজ্ঞাসাবাদ করেন। আপাতত তাদের একটি কক্ষে রাখা হয়েছে। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভোট দিতে দেখা যায়। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।

এ আসনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন বিএনপির মির্জা ফয়সল আমীন (ধানের শীষ), জামায়াতে ইসলামীর দেলাওয়ার হোসেন (দাঁড়িপাল্লা), ইসলামী আন্দোলন বাংলাদেশের খাদেমুল ইসলাম (হাতপাখা), খেলাফত আন্দোলনের আব্দুল আলিম নিজামী (বটগাছ) এবং বাংলাদেশ কংগ্রেসের হোসেন মোহাম্মদ ওমর ফারুক (ডাব)।
advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর