গত বছর মালয়শিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে পদকজয়ী বাংলাদেশ দলের সদস্যরা
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার দিপক শহরে আগামী ২ থেকে ৭ অক্টোবর অনুষ্ঠিত হবে ২৩তম আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড (আইএমএসও ২০২৬)। এই অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার জন্য ১৬ সদস্যের পূর্ণাঙ্গ জাতীয় দল ঘোষণা করা হয়েছে।প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের জন্য আয়োজিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ এই অলিম্পিয়াডের যাত্রা শুরু হয় ২০০৩ সালে ইন্দোনেশিয়ায়। তখন এর নাম ছিল আসিয়ান গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড (এএমএসও)।
২০১১ সাল থেকে এটি আন্তর্জাতিক পর্যায়ে সম্প্রসারিত হয় এবং এরপর বিভিন্ন দেশে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়ে আসছে। ২০২৫ সালে মালয়েশিয়ার কেদাহ প্রদেশে অনুষ্ঠিত ২২তম আসরে প্রথমবারের মতো অংশ নিয়ে বাংলাদেশ শতভাগ সাফল্য পায়। দলের ১২ জন শিক্ষার্থীর সবাই পদক জেতে।
তাদের মধ্যে দুজন রৌপ্য ও ১০ জন ব্রোঞ্জপদক পায়।এবারের এই অলিম্পিয়াডে গণিত দলে আছে সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের অরিজিৎ সাহা, মো. নবী হোসাইন, ইহান আবরাদ রহমান, মো. সামিন সাইফ, ইরতিশ জায়েদ লিয়াম, শারাফ বিন আনোয়ার, আলী ওমর ও মো. শাহিদ মোরসালিন।বিশ্বের সবচেয়ে শিক্ষিত মানুষ কি জেমি বিটনবিজ্ঞান দলে আছে মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের তাহমিদ হাসান, এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের অভিজ্ঞান রায় গল্প, সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের রাইয়ান আফরাদ, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে...
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।