‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উদ্যাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভায় বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন
আগামী ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার। আগে সম্মাননা দেওয়া হতো ১২ জনকে। আজ সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ে ‘বিশ্ব শিক্ষক দিবস-২০২৬’ উদ্যাপন উপলক্ষে জাতীয় স্টিয়ারিং কমিটির সভার শুরুতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন। জাতি গঠনে শিক্ষকদের অবদানের স্বীকৃতিস্বরূপ এ সম্মাননা দেওয়া হয়।
এত দিন সম্মাননা পাওয়া প্রতি শিক্ষককে দুই লাখ টাকা করে দেওয়া হতো। এবার সম্মাননাপ্রাপ্ত শিক্ষকদের সংখ্যা বাড়ানোয় টাকার পরিমাণ কমিয়ে এক লাখ টাকা করার সিদ্ধান্ত হয়েছিল।তবে সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন মুঠোফোনে প্রথম আলোকে বলেন, এই টাকার পরিমাণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ বিষয়ে তিনি অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করছেন।এর আগে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন বলেন, দীর্ঘদিন ধরে জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেতেন মাত্র ১২ জন শিক্ষক।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।