advertisement
advertisement

আমরা মিডিয়াকে টার্গেট করে এই আইনটি করতে চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১:১৬ অপরাহ্ণ
আমরা মিডিয়াকে টার্গেট করে এই আইনটি করতে চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী

সাইবার সুরক্ষা আইনের সংশোধনী নিয়ে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অংশীজনদের সঙ্গে সরকারের পরামর্শ সভা শেষে ব্রিফিংয়ে বক্তব্য দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সচিবালয়ে, ২৮ সেপ্টেম্বর ২০২৬

advertisement

গণমাধ্যমকে লক্ষ্যবস্তু করে ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন’ করতে চান না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, ‘আমরা মিডিয়াকে টার্গেট করে এই আইনটি করতে চাই না এবং কোনো সাংবাদিক এর শিকার হোক, অপপ্রয়োগ হোক, এটা আমরা চাই না।’ আলোচিত-সমালোচিত ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’-এর খসড়া পর্যালোচনায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অংশীজনদের সঙ্গে আজ সোমবার সচিবালয়ে সরকারের উদ্যোগে দ্বিতীয় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এ কথা বলেন।

পরামর্শ সভায় প্রস্তাবিত সাইবার সুরক্ষা আইনের খসড়ায় আরও সংশোধনী আনার ওপর গুরুত্ব দিয়েছেন গণমাধ্যমসংশ্লিষ্ট শীর্ষস্থানীয় ব্যক্তিরা।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর