advertisement
advertisement

ব্যবহারকারীদের হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে ফোনকল করবে গুগলের জেমিনাই  


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১:১৬ অপরাহ্ণ
ব্যবহারকারীদের হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে ফোনকল করবে গুগলের জেমিনাই  

জেমিনাই

advertisement

ব্যবহারকারীদের হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে ফোন করে বিভিন্ন তথ্য সংগ্রহ করার সুবিধা যুক্ত হচ্ছে গুগলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহকারী জেমিনাইতে।

‘কল ফর মি’ নামের সুবিধাটি চালু হলে কোনো দোকান বা প্রতিষ্ঠানে ফোন করে পণ্যের মজুত সম্পর্কে জানার পাশাপাশি রেস্তোরাঁয় টেবিল বুক বা সাক্ষাৎকারের সময় পরিবর্তনের মতো কাজ করতে পারবে জেমিনাই।গুগলের তথ্যমতে, কল ফর মি সুবিধায় জেমিনাই শুধু ফোন করে তথ্য সংগ্রহ করবে না, প্রয়োজনে ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তির সঙ্গে কথোপকথনও চালিয়ে যাবে।

ফোন করার আগে জেমিনাই কোন নম্বরে কল করবে এবং ব্যবহারকারীর কোন কোন তথ্য প্রকাশ করবে, তা আগেই জানিয়ে দেবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর