advertisement
advertisement

‘মবতন্ত্রের’ অভিযোগ আসিফের, গুঁড়িয়ে দেওয়া স্বাস্থ্যকেন্দ্র থেকে ফেলা হলো বিলবোর্ড


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ২:৪৯ অপরাহ্ণ
‘মবতন্ত্রের’ অভিযোগ আসিফের, গুঁড়িয়ে দেওয়া স্বাস্থ্যকেন্দ্র থেকে ফেলা হলো বিলবোর্ড

রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। মিরপুর, ২৭ সেপ্টেম্বর

advertisement

ঢাকার বিভিন্ন জায়গায় হামলা ও ভাঙচুরের উল্লেখ করে মবতন্ত্র কায়েম করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।আজ রোববার মিরপুর ১–এ স্বাস্থ্যসেবা কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। গত বৃহস্পতিবার রাতে এই স্বাস্থ্যকেন্দ্রটিতে হামলা ও লুটপাট চালানো হয়। পরে সেটি গুঁড়িয়ে দেওয়া হয়।

গুঁড়িয়ে দেওয়া ওই কেন্দ্রে আসিফ মাহমুদের বক্তব্যের পর সেখানে টাঙানো ‘সমমনা দোকানদার সমবায় সমিতি লিঃ’ নামের একটি বিলবোর্ড ফেলে দেওয়া হয়। সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: হাসনাত- আসিফ-পাটওয়ারী কার কী প্রতিক্রিয়া আসিফ মাহমুদ বলেন, সংবাদপত্রের মাধ্যমে তাঁরা রাড্ডা সেন্টারে ভাঙচুর ও লুটপাটের খবর জানতে পারেন। পরে ঘটনাস্থলে গিয়ে দেখেন, ওষুধ ও চিকিৎসার বিভিন্ন সরঞ্জাম লুট করে নেওয়া হয়েছে।

এমনকি দরিদ্র শিশুদের জন্য রাখা টিকাও লুট করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর