সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুসিচ
সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে এক বছরের বেশি সময় ধরে শিক্ষার্থীদের নেতৃত্বে চলা বিক্ষোভ এবং ক্রমবর্ধমান জন–অসন্তোষের মুখে পদত্যাগের ঘোষণা দিয়েছেন সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্দার ভুসিচ।
এক দশকের বেশি সময় ধরে দেশটি শাসন করা ভুসিচকে এবারই প্রথম এত বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে।গতকাল রোববার পদত্যাগের ঘোষণা দিয়ে ভুসিচ বলেন, অক্টোবরের আগাম নির্বাচনে প্রধানমন্ত্রী পদে প্রার্থী হওয়ার জন্য তিনি প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগে সিদ্ধান্ত নিয়েছেন।রাজধানী বেলগ্রেডে প্রেসিডেন্ট ভবনের বাইরে সমর্থকদের উদ্দেশে রোববার বক্তব্য দেওয়ার সময় ভুসিচ বলেন, প্রেসিডেন্ট হিসেবে ৯ বছর মেয়াদে তাঁর সরকার শান্তি ও স্থিতিশীলতা বজায় রেখেছে।ভুসিচ আরও বলেন, ‘আমি প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করছি।
আগামীকাল (সোমবার) সকালে আমি আমার দায়িত্ব পার্লামেন্ট স্পিকারের কাছে হস্তান্তর করব।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।