advertisement
advertisement

দায়িত্ব পালনের সময় বুকে ব্যথা ওঠে সিআইডি কর্মকর্তার, পরে মৃত্যু


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১:১৭ অপরাহ্ণ
দায়িত্ব পালনের সময় বুকে ব্যথা ওঠে সিআইডি কর্মকর্তার, পরে মৃত্যু

সিআইডি সহকারী উপপরিদর্শক ফখরুল ইসলাম

advertisement

ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত অবস্থায় মারা গেছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) এক সহকারী উপপরিদর্শক (এএসআই)। গতকাল রোববার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।মারা যাওয়া এএসআইয়ের নাম ফখরুল ইসলাম (৪২)। তাঁর বাড়ি কুমিল্লা জেলার কোতোয়ালি থানার ইলাছপুর ইউনিয়নের মির্জানগর গ্রামে। প্রায় দেড় মাস আগে তিনি ব্রাহ্মণবাড়িয়া সিআইডিতে যোগ দেন।

এর আগে তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত ছিলেন।রকিব উর রাজা, অতিরিক্ত পুলিশ সুপার, ব্রাহ্মণবাড়িয়া সদর সার্কেলকর্মরত অবস্থায় অসুস্থ হয়ে ব্রাহ্মণবাড়িয়া সিআইডিতে কর্মরত একজন পুলিশ সদস্য মারা গেছেন। অত্যন্ত দুঃখজনক ঘটনা এটি। জেলা পুলিশের পক্ষ থেকে রাতেই তাঁর মরদেহ পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

তাঁর মৃত্যুতে সহকর্মী ও জেলা পুলিশ শোকাহত।পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, ফখরুল ইসলাম ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ের তৃতীয় তলায় সিআইডি দপ্তরে দায়িত্ব পালন করছিলেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর