advertisement
advertisement

নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের জন্য সতর্কতা জারি  


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৭:৫৪ অপরাহ্ণ
নেপাল ভ্রমণে বাংলাদেশি পর্যটকদের জন্য সতর্কতা জারি  

পাহাড়ি ঢলের পর কাদামাটিতে ঢেকে গেছে ঘরবাড়ি ও স্থাপনা। ত্রিশূলী, নুয়াকোট, নেপাল। ২৭ আগস্ট ২০২৬

advertisement

নেপালে চলমান ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত এলাকা ভ্রমণে সব বাংলাদেশি পর্যটক ও ট্রেকারদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে কাঠমান্ডুতে বাংলাদেশি দূতাবাস। পাশাপাশি আবহাওয়া ও সার্বিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পরিস্থিতি বিবেচনায় ভ্রমণে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় দূতাবাসের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছে।

বার্তায় বলা হয় নেপালে বিশেষত পিসাং, চামে, মানাং ও আশপাশের পর্যটন এলাকাগুলোতে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। টানা বৃষ্টিপাতের কারণে ভূমিধস এবং তুষারপাতের ফলে অনেক স্থানে সড়ক যোগাযোগ বিঘ্নিত হচ্ছে। এর ফলে উদ্ধার কার্যক্রম কঠিন হয়ে পড়েছে।নেপাল কর্তৃপক্ষ ইতিমধ্যে মানাংয়ের তিলিচো লেক, থরং লা পাস, আইস লেক, কাংলা ও ভীমথাংসহ বিভিন্ন এলাকায় ট্রেকিং স্থগিত করেছে।

এ ছাড়া ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ ব্যাহত হওয়ায় পোখারা ও আশপাশের এলাকা ভ্রমণেও সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর