advertisement
advertisement

নোয়াখালীতে কিশোর অপরাধ প্রতিরোধে অভিযান, ১৭১ জন আটক, মুচলেকায় ছাড়া ১৬০


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৮:২২ অপরাহ্ণ
নোয়াখালীতে কিশোর অপরাধ প্রতিরোধে অভিযান, ১৭১ জন আটক, মুচলেকায় ছাড়া ১৬০

নোয়াখালী জেলা পুলিশ সুপার কার্যালয়

advertisement

নোয়াখালীতে সামাজিক শৃঙ্খলা বজায় রাখা ও কিশোর অপরাধ প্রতিরোধে বিশেষ অভিযান চালিয়ে ১৭১ জনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যা থেকে আজ সোমবার সকাল পর্যন্ত জেলার নয়টি থানায় একযোগে ২৫টি পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আজ সোমবার বিকেলে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আহমেদ পেয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, আটক ১৭১ জনের মধ্যে ১৬০ জন কিশোর।

তাদের মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ১১ জনের মধ্যে ৭ জনের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির ৩৪ ধারায় ব্যবস্থা নেওয়া হয়েছে।

আর ৪ জনের বিরুদ্ধে নিয়মিত মামলা করা হয়েছে।থানাভিত্তিক তথ্য অনুযায়ী, সুধারাম মডেল থানায় ২৯ জন, হাতিয়া থানায় ২৯ জন, বেগমগঞ্জ মডেল থানায় ২০ জন, সেনবাগ থানায় ২১ জন, চাটখিল থানায় ৮ জন, চরজব্বর থানায় ১০ জন এবং কবিরহাট থানায় ১১ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় দেওয়া হয়েছে।সোনাইমুড়ী থানায় আটক ২৫ জনের মধ্যে ২২ জনকে মুচলেকা নিয়ে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর