advertisement
advertisement

১৩ বছরের কিশোরীকে ধর্ষণের দায়ে সৎবাবার মৃত্যুদণ্ড


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ
১৩ বছরের কিশোরীকে ধর্ষণের দায়ে সৎবাবার মৃত্যুদণ্ড

আদালত

advertisement

রাজধানীর কামরাঙ্গীরচরে ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় সৎবাবার (৪৩) মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত। মামলার তথ্য অনুযায়ী, ২০২৩ সালে এই ধর্ষণের ঘটনা ঘটে। আজ মঙ্গলবার ঢাকার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন এ রায় ঘোষণা করেন। আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি পাঁচ লাখ টাকা জরিমানা করেছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গমেজ।

তিনি বলেন, মামলার দীর্ঘ বিচারপ্রক্রিয়া শেষে আজ রায় ঘোষণা করা হলো। রায় ঘোষণার সময় আসামিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এরপর সাজা পরোয়ানা দিয়ে আবার তাঁকে কারাগারে পাঠানো হয়েছে।রায়ে আদালত বলেন, ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। এ কারণে তাঁকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড এবং পাঁচ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হলো।

একই সঙ্গে হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে এই মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন আদালত।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর