advertisement
advertisement

সামাজিক নিরাপত্তায় সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা না করার পরামর্শ সংসদীয় কমিটির


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৬ পূর্বাহ্ণ
সামাজিক নিরাপত্তায় সুবিধাভোগী বাছাইয়ে রাজনৈতিক বিবেচনা না করার পরামর্শ সংসদীয় কমিটির

জাতীয় সংসদ ভবনে সমাজকল্যাণ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক। ২৯ সেপ্টেম্বর ২০২৬

advertisement

জাতীয় সংসদ ভবনে সমাজকল্যাণ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক। ২৯ সেপ্টেম্বর ২০২৬প্রকৃত দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষেরা যাতে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আসে, তা নিশ্চিত করার তাগিদ দিয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়–সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

একই সঙ্গে সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক বিবেচনা না করার পরামর্শ দেওয়া হয়েছে।মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রণালয়–ম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির প্রথম বৈঠক শেষে কমিটির সভাপতি মো. শাহজাহান সাংবাদিকদের এ কথা জানান।সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয় তাদের সার্বিক কার্যক্রমের চিত্র তুলে ধরে।

কমিটির পক্ষ থেকে মন্ত্রণালয়কে একটি দল হিসেবে কাজ করার পরামর্শ দিয়ে বলা হয়, প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠী যাতে প্রকৃত সেবা পায়, সে জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে।বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, ফ্যামিলি কার্ডের সম্ভাব্য সুবিধাভোগীদের একটি তথ্যভান্ডার তৈরি করা হবে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর