দিনাজপুর সরকারি কলেজ ক্যাম্পাসে প্রথম আলো বন্ধুসভার নতুন বন্ধু সংগ্রহ
‘এসো বন্ধু, বন্ধুসভায়’ আহ্বানে নতুন বন্ধু সংগ্রহ করেছে দিনাজপুর বন্ধুসভা। ২৯ সেপ্টেম্বর দিনাজপুর সরকারি কলেজ ক্যাম্পাসে দিনব্যাপী এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।নতুন বন্ধু সংগ্রহ ও শিক্ষার্থীদের বন্ধুসভার কার্যক্রমের সঙ্গে যুক্ত করতে এ উদ্যোগ নেওয়া হয়। এ সময় বন্ধুরা দিনাজপুর বন্ধুসভার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমের কথা শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন।
সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো, বৃক্ষরোপণ, পাঠচক্র, শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমসহ নানা উদ্যোগ সম্পর্কে জানানো হয়।বন্ধু সংগ্রহ কার্যক্রম ঘিরে ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে বেশ আগ্রহ দেখা যায়। বন্ধুসভার বন্ধুদের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন অসংখ্য শিক্ষার্থী। কেউ কার্যক্রম সম্পর্কে জানতে চান, কেউ সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে স্বেচ্ছাসেবী কাজে অংশ নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
এ সময় শিক্ষার্থীদের সামনে বন্ধুসভার ওয়েবসাইটে প্রকাশিত দিনাজপুর বন্ধুসভার বিভিন্ন কার্যক্রমের সংবাদ ও প্রতিবেদনগুলোর প্রিন্ট কপি প্রদর্শন করা হয়।দিনাজপুর সরকারি কলেজ ক্যাম্পাসে প্রথম আলো বন্ধুসভার নতুন বন্ধু সংগ্রহ।নিবন্ধন করতে আসা অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী সজীব ইসলাম বলেন, ‘বন্ধুসভার কার্যক্রম সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই দেখি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।