কক্সবাজার সৈকতের কলাতলী সড়কের দুই পাশে গড়ে ওঠেছে অনেক বহুতল ভবন। এসব ভবনের ভিড়ে আড়াল সাগর-সৈকত। সম্প্রতি তোলা
সাগরের বিশাল ঢেউ একের পর এক আছড়ে পড়ছে তীরে। সৈকতে চেয়ারে বসে সেই দৃশ্য উপভোগ করছেন কয়েক শ নারী-পুরুষ। আবার অনেকেই দাপাদাপি করছেন সাগরের নোনাজলে। গত শুক্রবার দুপুরে এমন দৃশ্য দেখা যায় কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে।সৈকতে বসে সাগরের সৌন্দর্য উপভোগ করা পর্যটকদের একজন আবুল মনজুর (৫০)। তিনি জানান, ঢাকার বাড্ডায় ব্যবসা রয়েছে তাঁর। সেখানেই থাকেন। স্ত্রী ও তিন সন্তান নিয়ে বেড়াতে এসেছেন।
সাগরের সৌন্দর্যে মুগ্ধ হলেও পর্যটন শহরের সার্বিক চিত্র নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। আবুল মনজুর প্রথম আলোকে বলেন, দেশের প্রধান পর্যটন কেন্দ্র কক্সবাজার। পর্যটনকে ঘিরে এখানে ব্যবসা-বাণিজ্য চাঙা হয়েছে, কিন্তু সেবার মান তেমন বাড়েনি। বিনোদনের ব্যবস্থাও তেমন নেই।মনজুরের কথা শেষ না হতেই পাশে থাকা স্ত্রী সাদিকা ইয়াসমিন কথা বলতে শুরু করেন।
তিনি বলেন, ১০ বছর আগে তিনি প্রথম কক্সবাজার ভ্রমণে এসে যে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেছিলেন, এখন তার কিছুই নেই।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।