যুক্তরাষ্ট্রে পাঠানো জায়ান্ট পান্ডা ফু শুয়াং (বাঁয়ে) ও পিং পিং
চীন দুটি জায়ান্ট পান্ডা যুক্তরাষ্ট্রে পাঠিয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। আজ রোববার স্থানীয় সময় ভোরে চেংডু শুয়াংলিউ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভাড়ায় নেওয়া একটি উড়োজাহাজে পান্ডা দুটি যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হয়।ওয়াশিংটনে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সফরের পর দুই দেশের সম্পর্কের প্রতীকী নানা তৎপরতার মধ্যে পান্ডা দুটির যাত্রা শুরু হলো।পান্ডা হস্তান্তরের বিষয়টি অবশ্য আগেই চূড়ান্ত হয়েছিল।
তবে সি চিন পিংয়ের ওয়াশিংটন সফরের সময় গত বৃহস্পতিবার তাদের যুক্তরাষ্ট্রে পাঠানোর ঘোষণা দেওয়া হয়। বিদেশি সম্পর্ক জোরদারে চীনের ‘পান্ডা কূটনীতি’ কর্মসূচির আওতায় ঋণ হিসেবে বিভিন্ন দেশে এই সাদা-কালো স্তন্যপায়ী প্রাণী পাঠানো হয়।রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, পান্ডা দুটির নাম হলো পিং পিং ও ফু শুয়াং। গতকাল দিবাগত রাত তিনটার দিকে পান্ডা দুটিকে বহনকারী উড়োজাহাজ চেংডু শুয়াংলিউ আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে গেছে।
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার একটি চিড়িয়াখানায় আগামী ১০ বছর তারা থাকবে।চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম গ্লোবাল টাইমস জানিয়েছে, ১৫ ঘণ্টার দীর্ঘ যাত্রায় পান্ডা দুটির খাবারের জন্য ভাপে তৈরি ভুট্টার বান, বাঁশের কঞ্চি ও গাজর রাখা হয়েছে।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।