advertisement
advertisement

পরনের লুঙ্গি দিয়ে শ্বাসরোধ করে হত্যা, লাশ পড়ে ছিল জঙ্গলে


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৫:০০ অপরাহ্ণ
পরনের লুঙ্গি দিয়ে শ্বাসরোধ করে হত্যা, লাশ পড়ে ছিল জঙ্গলে

advertisement

বান্দরবানে লামার রূপসীপাড়া ইউনিয়নের গহিন জঙ্গলের ভেতর থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। তাঁকে পিটিয়ে ও পরনের লুঙ্গি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আজ রোববার দুপুরে লাশটি উদ্ধার হয়। নিহত ব্যক্তির নাম মো. সগীর (৪৫)। তিনি লামা উপজেলার পূর্ব শিলেরতুয়া এলাকার ছামাইঝিরির বাসিন্দা নুর মোহাম্মদের ছেলে।

নিহত মো. সগীর পেশায় দিনমজুর ছিলেন।স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, উপজেলার রূপসীপাড়া বাজার থেকে দেড় কিলোমিটার দক্ষিণে হাতিরঝিরি এলাকায় একটি জুমখেতের পাশের গহিন জঙ্গলে লাশটি পড়ে ছিল। সকালে একজন ম্রো জুমচাষি তাঁর সঙ্গে থাকা কুকুরের মাধ্যমে লাশটির সন্ধান পান।

পরে পুলিশকে খবর দেওয়া হয়।রূপসীপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ আলম বলেন, মো. সগীরকে সর্বশেষ গতকাল শনিবার রাত সাড়ে আটটার দিকে স্থানীয় বাসিন্দারা রূপসীপাড়া বাজারে দেখেছেন।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর