কিশোরগঞ্জের কটিয়াদীর একটি মসজিদের পাশের কক্ষ থেকে ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মসজিদ প্রাঙ্গণে স্থানীয় বাসিন্দাদের ভিড়। সোমবার সকালে
কিশোরগঞ্জের কটিয়াদীতে রাতে বন্ধুর সঙ্গে মারামারির কয়েক ঘণ্টা পর মসজিদের এক ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ সোমবার সকালে মসজিদের পাশের কক্ষে মরদেহটি দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে পুলিশ এসে এটি উদ্ধার করে। নিহত ব্যক্তির নাম মো. শামীম (২৫)। তিনি কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের চর-ঝাকালিয়া গ্রামের ইছামুদ্দিন সরকার বাড়ির মসজিদের ইমাম ছিলেন। তাঁর বাবা ওই বাড়ির ফরিদ মিয়া।
শামীমের বন্ধু সোহান মিয়া (২৪) একই গ্রামের ছইদু মিয়ার ছেলে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।ফরিদ মিয়া, নিহত শামীমের বাবাআমি বিশ্বাস করি না, আমার ছেলে আত্মহত্যা করেছে। কী কারণে দুই বন্ধুর মধ্যে মারামারি হয়েছিল, সেটাও সে (শামীম) বলেনি। আমার ধারণা, আমার ছেলের মৃত্যুর পেছনে অন্য কোনো ঘটনা আছে।মসজিদের ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক জহির উদ্দিন প্রথম আলোকে বলেন, শামীম তিন-চার বছর ধরে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
হঠাৎ তাঁর এমন মৃত্যু এলাকার সবাইকে বিস্মিত করেছে বলে তিনি জানান।স্থানীয় সূত্রে জানা যায়, শামীম ও সোহান ভালো বন্ধু ছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।