advertisement
advertisement

হারের পর ‘দুই সমস্যা’ চোখে পড়েছে বাংলাদেশ কোচের


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ৭:২৩ অপরাহ্ণ
হারের পর ‘দুই সমস্যা’ চোখে পড়েছে বাংলাদেশ কোচের

সংবাদ সম্মেলেন বাংলাদেশ কোচ টমাস ডুলি

advertisement

আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরে গেছে বাংলাদেশ। তবে ফলের চেয়েও কোচ টমাস ডুলির চোখে পড়েছে দলের দুটি বড় সমস্যা: দেশের ঘরোয়া ফুটবলে নিয়মিত প্রতিযোগিতামূলক ম্যাচের ঘাটতি এবং গোল করার দুর্বলতা।

সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশ লড়াই করেছে, বল পায়ে রেখে খেলার চেষ্টা করেছে, একাধিকবার আক্রমণেও উঠেছে; কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে না পারার পুরোনো সমস্যাই শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণ করেছে।ম্যাচ শেষে ডুলি সরাসরি বলেছেন, ‘আমাদের বড় সমস্যা হলো, গোল করার মতো তেমন কেউ নেই।’ দলে এমন কোনো ‘নিখুঁত স্ট্রাইকার’ নেই, যিনি সুযোগগুলো কাজে লাগিয়ে বল জালে পাঠাতে পারেন, এ কথাও উল্লেখ করেছেন তিনি।

সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের খেলার ধরনে উন্নতি দেখলেও গোল না পাওয়ার বিষয়টিই শেষ পর্যন্ত কোচের বড় দুশ্চিন্তা।তবে গোল করার সমস্যা শুধু এই ম্যাচের নয়, এর পেছনে বাংলাদেশের ঘরোয়া ফুটবলের কাঠামোগত সীমাবদ্ধতাকেও দায়ী করেছেন ডুলি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর