advertisement
advertisement

কেন সাংবাদিকতায় পড়ি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা, পড়ুন শিক্ষার্থীদের মতামত


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৬:০৫ অপরাহ্ণ
কেন সাংবাদিকতায় পড়ি, ভবিষ্যৎ নিয়ে কী ভাবনা, পড়ুন শিক্ষার্থীদের মতামত

নাফিসা আতিয়া

advertisement

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানিয়েছেন, পড়ার বিষয় হিসেবে কেন সাংবাদিকতাকেই বেছে নিয়েছেন তাঁরা। ভবিষ্যৎ নিয়েই বা কী ভাবনা। যোগাযোগ করেছিলেন আমিনা মুমতারিন।নিজের জায়গা খুঁজে নিতে চাই নাফিসা আতিয়ানাফিসা আতিয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়সাংবাদিকতায় ভর্তির সময় বিষয়টি সম্পর্কে খুব একটা স্পষ্ট ধারণা ছিল না, তাই একটু ভয়ও কাজ করছিল। কিন্তু ক্লাস শুরুর পর সেই ভয় অনেকটাই কেটে গেছে।

শিক্ষকদের অভিজ্ঞতার কথা শুনে একটা আগ্রহ তৈরি হয়েছে। এখনো অনেক কিছু শিখছি। মানুষের সঙ্গে কথা বলা, তথ্য সংগ্রহ, তথ্যের সত্যতা যাচাই, নিজের ভাবনা স্পষ্টভাবে প্রকাশ, সময় ব্যবস্থাপনা ও একই সঙ্গে সংবেদনশীল থাকা—সবই আমার কাছে চ্যালেঞ্জ। ভবিষ্যতে ঠিক কোথায় নিজেকে দেখতে চাই, এখনো পুরোপুরি জানি না। তবে সাংবাদিকতার নানা ক্ষেত্র সম্পর্কে জানতে চাই ও অভিজ্ঞতার মধ্য দিয়ে নিজের জায়গাটা খুঁজে নিতে চাই।

সুবিধাবঞ্চিত মানুষ ও নারীদের বিভিন্ন অভিজ্ঞতা এবং সমস্যা তুলে ধরতে চাই।সাংবাদিকতা শুধু একটি চাকরি নয় উম্মে তাবাসসুমউম্মে তাবাসসুম, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশসত্য প্রকাশের ইচ্ছা থেকেই আমি এই বিভাগে ভর্তি হয়েছি।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর