advertisement
advertisement

দাওয়াত থেকে ফিরছিলেন ব্যবসায়ী, পথ আটকে হামলা–গুলি


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ
দাওয়াত থেকে ফিরছিলেন ব্যবসায়ী, পথ আটকে হামলা–গুলি

নোয়াখালীর বেগমগঞ্জের আমানউল্লাহপুর এলাকায় দুর্বৃত্তদের হামলায় আহত ব্যবসায়ী আনোয়ার হোসেন । আজ বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে

advertisement

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানউল্যাহপুর গ্রামে আনোয়ার হোসেন নামের এক ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা ঘটেছে। এ সময় গুলিতে এক কিশোরসহ তিনজন আহত হয়েছেন। আজ রোববার বেলা তিনটার দিকে আমানউল্যাহপুর বাজারের পশ্চিমে আরিফুর রহমান চেয়ারম্যানের বাড়ির পাশে এ ঘটনা ঘটে। আহত তিনজনকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে আহত ব্যক্তিদের স্বজন ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, আমানউল্যাহপুর বাজারের রড ও সিমেন্ট ব্যবসায়ী আনোয়ার হোসেন একটি দাওয়াত অনুষ্ঠান থেকে ব্যাটারিচালিত অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। বাজারের পশ্চিম পাশে সাবেক চেয়ারম্যান আরিফুর রহমানের বাড়ির কাছে একটি কালভার্টে পৌঁছালে একদল লোক তাঁর ওপর হামলা চালায়।

আনোয়ার হোসেন জামায়াতে ইসলামীর কর্মী বলে জানায় দলটি।স্থানীয় বাসিন্দা মামুনুর রশিদ প্রথম আলোকে বলেন, ২৫ থেকে ৩০ জনের একটি দল লাঠিসোঁটা, আগ্নেয়াস্ত্র ও দেশি অস্ত্র নিয়ে আনোয়ার হোসেনের ওপর হামলা চালায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর