মাউন্ট এলব্রুস জয়ের অভিযানে দ্বিতীয় দিনেও ইকরামুল হাসান শাকিল ও তাঁর দল অবস্থান করেন ছেগেতিতে। তবে দিনের লক্ষ্য ছিল আরও ওপরে গারাবাষি। প্রায় ৩ হাজার ৮৪৭ মিটার উচ্চতায় অবস্থিত এই স্থানটি ইউরোপের সর্বোচ্চ কেবল কার স্টেশন হিসেবে পরিচিত।এলব্রুসের রয়েছে দুটি চূড়া, পশ্চিম চূড়ার উচ্চতা ৫ হাজার ৬৪২ মিটার এবং পূর্ব চূড়া ৫ হাজার ৬২১ মিটার। দুটিই সুপ্ত আগ্নেয়গিরির মুখ।
তবে অধিকাংশ অভিযাত্রীর লক্ষ্য থাকে পশ্চিম চূড়া, যেটি দুই চূড়ার মধ্যে উঁচু।পর্বতারোহণে বহুল পরিচিত একটি কৌশল হলো ‘ক্লাইম্ব হাই, স্লিপ লো’। দিনের বেলা তুলনামূলক বেশি উচ্চতায় উঠে আবার রাতে কিছুটা নিচে নেমে বিশ্রাম নেওয়াই এই পদ্ধতির মূল কথা। এতে ধীরে ধীরে শরীর পাতলা বাতাসের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ পায়।
শাকিলের এলব্রুস অভিযানের অ্যাক্লিমাটাইজেশনও চলছিল এই নিয়ম মেনে।আগের দিন ট্র্যাকিং ও ক্লাইম্বিং করে তাঁরা প্রায় সাড়ে ৪ হাজার মিটার উচ্চতায় উঠেছিলেন।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।