উপস্থাপক সামিয়া আফরিন
‘জীবন সব সময় আমাদের ইচ্ছেমতো গল্প লেখে না, কিন্তু প্রতিটি অধ্যায়ের মধ্যেই লুকিয়ে থাকে কোনো না কোনো সৌন্দর্য।’—ক্যানসারের চিকিৎসা নেওয়া মডেল, অভিনয়শিল্পী ও উপস্থাপিকা সামিয়া আফরিন আজ রোববার ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন উপলব্ধির কথা জানিয়েছেন।সামিয়া আফরিনকেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় চুল পড়ে যাওয়ার কথা আগেই জানিয়েছিলেন চিকিৎসকেরা। চিকিৎসার এক পর্যায়ে এসে মাথার চুল ফেলে দেন সামিয়া।
ন্যাড়া মাথার ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘জীবনে কিছু কিছু বিষয় আমাদের পছন্দের নয়; কিন্তু মেনে নিতে হয়। কিছু পরিবর্তন আমাদের জন্য সহজ নয়, কিন্তু সেগুলোও আপন করে নিতে হয়। আর আমি সেটিই করছি—নিজের এই রূপ গ্রহণ করছি, মেনে নিচ্ছি এবং নিজের মতো করে আপন করে নিচ্ছি।’মাথা ন্যাড়া করার আগে ও পরের সামিয়া আফরিনসৌন্দর্য যে শুধু চেহারা বা চুলের মধ্যে সীমাবদ্ধ নয়, সে কথাও উল্লেখ করেছেন সামিয়া।
তাঁর ভাষায়, ‘চুল থাকুক বা না থাকুক, সৌন্দর্য শুধু আয়নায় দেখা যায় না।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।