ক্ষতিকর পোকা দমনে খেতের মাঝে বসানো হয়েছে আলোর ফাঁদ। সেখানে উড়ে এসে বসেছে একটি ফিঙে পাখি। লাউদাড়া, দোগাছি, পাবনা, ২৮ সেপ্টেম্বর
ক্ষতিকর পোকা দমনে খেতের মাঝে বসানো হয়েছে আলোর ফাঁদ। সেখানে উড়ে এসে বসেছে একটি ফিঙে পাখি। লাউদাড়া, দোগাছি, পাবনা, ২৮ সেপ্টেম্বরভোরবেলায় সাদা মেঘের ভেলায় ঢেকে আছে সবুজ পাহাড়। মাচালং পাহাড়, সাজেক, রাঙামাটি, ২৮ সেপ্টেম্বরসন্তান কোলে বাজারে এসেছিলেন এই নারী। এখন বুকে সন্তানকে বেঁধে আর পিঠে ঝুড়িভরা সওদা নিয়ে ফেরার অপেক্ষায়। রুইলুই, সাজেক, রাঙামাটি, ২৮ সেপ্টেম্বরসবুজ ঘাসের মাঝে একটি বেজি।
চর আশুতোষপুর, দোগাছি, পাবনা, ২৮ সেপ্টেম্বর শরতের ভোরে সাইকেল চালিয়ে কাজের সন্ধানে চলেছেন তিনি। শুকানচকি, রংপুর, ২৮ সেপ্টেম্বরশীত আসতে এখনো বাকি। এখনই ভোরবেলায় কুয়াশা পড়তে শুরু করেছে। কুয়াশাভেজা পথে মোটরসাইকেল চালিয়ে গন্তব্যে চলেছেন তিনি। কদমতলা, রংপুর, ২৮ সেপ্টেম্বরমোকামে নেওয়ার জন্য ভ্যানে তোলা হচ্ছে সুপারিভরা বস্তা। তিনমাথা, বগুড়া, ২৮ সেপ্টেম্বরধানখেতে জমে থাকা পানিতে বড়শি ফেলে মাছ ধরছেন তিনি।
দয়ারামপুর, গেরদা, ফরিদপুর, ২৭ সেপ্টেম্বর বুনো লতার ডগায় উড়ে এসে বসেছে একটি প্রজাপতি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।