advertisement
advertisement

পুকুরে ফেলে দেওয়া ডিম থেকে মোরগ, এক বছর পর জন্মদিন উদ্‌যাপন


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১:০৭ অপরাহ্ণ
পুকুরে ফেলে দেওয়া ডিম থেকে মোরগ, এক বছর পর জন্মদিন উদ্‌যাপন

সুজানার কোলে বসে কেক খাচ্ছে চুচু। গতকাল রোববার দুপুরে রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ গ্রামে

advertisement

বাড়ির পাশের মজা পুকুরে ভাসছিল পাঁচটি ডিম। খেলার ছলে ছোট্ট শিশু নিশাত শবনম কাঠি দিয়ে ডিমগুলো কাছে টেনে বাড়িতে নিয়ে আসে। ডিমগুলো ভাঙতে গিয়ে একটির ভেতর পাওয়া গেল জীবিত ছানা। তখনো তার চোখ ফোটেনি।বাড়ির লোকজন ছানাটির যত্ন নিতে শুরু করলেন। কিছুদিন পর সে ‘চু চু’ শব্দ করতে লাগল। সেই থেকে তার নাম হয়ে গেল চুচু। পরে দেখা গেল, ছানাটি আসলে মোরগ। তবে চুচু অন্য মোরগের মতো নয়। বাড়ির কেউ নাম ধরে ডাকলেই সে সাড়া দেয়, ছুটে আসে।

মানুষের সঙ্গে তার এমন সখ্য যে পরিবারের সদস্যের মতোই হয়ে গেছে সে।গতকাল রোববার চুচুর এক বছর পূর্ণ হয়েছে। তাই তার জন্মদিনের আয়োজন করা হয়েছিল রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ গ্রামের আবদুল হাদীর বাড়িতে। কেক কাটা হয়েছে। আর কেকের টুকরা বেশ মজা করেই খেয়েছে চুচু।নিশাত এখন ষষ্ঠ শ্রেণিতে পড়ে। তার বড় বোন সুজানা শবনম সম্প্রতি স্নাতকোত্তর শেষ করেছেন। চুচুর দেখভালের মূল দায়িত্ব তাঁরই।

চুচুর জন্য বাড়িতে কাঠের ছোট্ট একটি ঘরও বানানো হয়েছে।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর