চট্টগ্রাম বন্দর দিয়েই দেশের সিংহভাগ পণ্য আমদানি–রপ্তানি হয়
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আরসিইপি বিশ্বের প্রায় ৩০ শতাংশ মোট দেশজ উৎপাদন (জিডিপি) ও জনসংখ্যার প্রতিনিধিত্ব করে। ২০২৪ সালে আরসিইপির সদস্যদেশগুলোর মধ্যে পারস্পরিক বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় ২ দশমিক ১ ট্রিলিয়ন মার্কিন ডলার।বিশ্বের অন্যতম বৃহত্তম মুক্ত বাণিজ্য জোট ‘আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্ব’ (আরসিইপি)–এ বাংলাদেশের সদস্য হওয়ার প্রক্রিয়া আরেক ধাপ এগিয়েছে।
বাংলাদেশসহ চার আবেদনকারী দেশকে নিয়ে আনুষ্ঠানিক আলোচনা ও কারিগরি কাজ এগিয়ে নিতে বিশেষ কার্যদল গঠনের সুপারিশ অনুমোদন করেছেন জোটভুক্ত দেশের বাণিজ্যমন্ত্রীরা।এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১৫টি দেশের এই বাণিজ্য জোটে বাংলাদেশের পাশাপাশি চিলি, শ্রীলঙ্কা ও হংকং যোগ দেওয়ার আবেদন করেছে। ২১ সেপ্টেম্বর ম্যানিলায় অনুষ্ঠিত আরসিইপির যৌথ কমিটির বৈঠকে আবেদনকারী দেশগুলোর বিষয়ে বিশেষ কার্যদল গঠনের সুপারিশ করা হয়।
পরে ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় অনুষ্ঠিত পঞ্চম আরসিইপি মন্ত্রী পর্যায়ের বৈঠকে তা অনুমোদন করা হয়েছে।আরসিইপি হলো চীন, জাপান, কোরিয়াসহ ১৫টি দেশের জোট।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।