রিতেশ পাল ও প্রতীক উতেকর। এক্স থেকে
ভারতের জনপ্রিয় নাচের রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার’-এর পঞ্চম মৌসুমের বিজয়ী হয়েছেন রায়পুরের ১৯ বছর বয়সী নৃত্যশিল্পী রিতেশ পাল। গতকাল রাতে অনুষ্ঠিত গ্র্যান্ড ফিনালেতে অন্য চার প্রতিযোগীকে পেছনে ফেলে চ্যাম্পিয়নের ট্রফি জিতে নিয়েছেন তিনি। তাঁর সঙ্গে এই যাত্রায় ছিলেন কোরিওগ্রাফার প্রতীক উতেকর। পুরস্কার হিসেবে রিতেশ পেয়েছেন ১৫ লাখ রুপি।
গ্র্যান্ড ফিনালেতে রিতেশের সঙ্গে লড়াই করেছেন অংশিকা ধারা, গীতাঞ্জলি মারওয়াহা, প্রথামেশ মানে ও দীপালি বোরকার। শেষ পর্যন্ত তাঁদের পেছনে ফেলে বিজয়ী হন রিতেশ। পুরো মৌসুমে ধারাবাহিক পারফরম্যান্সের জন্য শুরু থেকেই অন্যতম শক্তিশালী প্রতিযোগী হিসেবে আলোচনায় ছিলেন তিনি।
তিনবার ‘ব্যাটল ট্রফি’ জেতাও তাঁর সেই ধারাবাহিকতার প্রমাণ।সমসাময়িক নাচ থেকে নানা ঘরানায়‘ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার’-এর এবারের মৌসুমের মূল ভাবনা ছিল ‘ইন্ডিয়া ওয়ালা ড্যান্স’।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।