advertisement
advertisement

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। বাংলা: দোয়েল বাংলাদেশের জাতীয় পাখি


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ণ
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। বাংলা: দোয়েল বাংলাদেশের জাতীয় পাখি

advertisement

বাংলা: রচনা∎ বাংলাদেশের জাতীয় পাখি/দোয়েল পাখি/ আমার প্রিয় পাখিসূচনা: যে পাখির শিস দেওয়া সুরেলা গান আমাদের মনকে আন্দোলিত করে, সেটি হচ্ছে দোয়েল। দোয়েল আমাদের জাতীয় পাখি।আকৃতি: দেখতে ছোট ধরনের পাখি এটি। পাঁচ থেকে ছয় ইঞ্চির মতো লম্বা হয় এরা। দেহ উজ্জ্বল কালো বর্ণের। এদের গলার নিচ থেকে বুক পর্যন্ত এবং ডানা বরাবর সাদা রেখা দেহের সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে। লেজে সাদা ও নীলের মিশ্রণ সত্যিই নয়নাভিরাম।

শরীরের তুলনায় লেজ লম্বা।বাসস্থান: বাড়ির আশপাশেই এদের দেখতে পাওয়া যায়। এরা ঘন বনজঙ্গল কিংবা খোলা জায়গায় সব সময় থাকতে ভালোবাসে না। তাই বসতবাড়ির আশপাশে ছোট গাছ কিংবা সবজির মাচায় বাসা বাঁধে। গাছের কোটর, দেয়ালের ফাঁক, ঘরের চালের ফাঁকা জায়গা, সবজির মাচায় এরা বাস করে।স্বভাব: সুরেলা কণ্ঠের সঙ্গে সঙ্গে কখনো কখনো বিচিত্র আওয়াজ ও অঙ্গভঙ্গি করেও আমাদের আনন্দ দিয়ে থাকে দোয়েল। শীতকালের শুষ্ক আবহাওয়ায় এরা বেশি গান গায়।

কখনো কখনো একই স্থানে বসে অনেকক্ষণ গান গায়।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর