নাজমুল হোসেন
শারীরিক অসুস্থতার কারণে এশিয়ান গেমস ক্রিকেটে খেলা হচ্ছে না নাজমুল হোসেনের। জ্বর নিয়ে দেশে ফিরে আসছেন অভিজ্ঞ এই বাঁহাতি ব্যাটসম্যান।বাংলাদেশ গেমস কন্টিনজেন্ট এবং বিসিবির চিকিৎসকদের পাশাপাশি স্থানীয় মেডিকেল দলও নাজমুলকে পরীক্ষা করে দেখেন। এরপর তাঁরা এশিয়ান গেমস থেকে নাজমুলের ছিটকে পড়ার কথা জানান।
এশিয়ান গেমসে বাংলাদেশ কন্টিনজেন্টের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক নাজমুল আগামীকাল যত দ্রুত সম্ভব দেশে ফিরবেন। এক বছরের বেশি সময় বিরতির পর এশিয়ান গেমস দিয়ে বাংলাদেশের টি–টুয়েন্টি দলে ফিরেছিলেন নাজমুল। গত বছর মে মাসে এই সংস্করণে খেলেন আরব আমিরাতের বিপক্ষে।এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে আগামীকাল বাংলাদেশের প্রথম ম্যাচে প্রতিপক্ষ মালয়েশিয়া।
জাপানের নিশিনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।