মিরপুরে ভাঙচুর হওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার প্রাঙ্গণে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ২৮ সেপ্টেম্বর, ২০২৬
রাজধানীর মিরপুরে মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার দখল ও ভাঙচুরের পর সেখানে পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোকে কটাক্ষ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া।
তিনি বলেছেন, ‘প্রথমে সর্প হইয়া দংশন করো, পরে ওঝা হয়ে ঝাড়ো—এ রকম একটা কার্যক্রম আমরা প্রত্যক্ষ করলাম।’ আজ সোমবার বিকেলে গুঁড়িয়ে দেওয়া স্বাস্থ্যকেন্দ্রের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি বলেন, রাড্ডা ক্লিনিক দখলের ঘটনা বিচ্ছিন্ন কিছু নয়। তাঁর ভাষায়, ‘বাংলাদেশে এ রকম দখলের ঘটনা তো শুধু রাড্ডায় ঘটে নাই।
দখলের ঘটনা অন্তত কয়েক হাজার জায়গায় ঘটেছে।’দখলদারদের উদ্দেশে এনসিপির এই নেতা বলেন, ‘যে হাজার হাজার জায়গায় আপনারা দখল করেছেন, সেগুলো যদি আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেন, তাহলে আমরা আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলন করে আপনাদের ধন্যবাদ জানাব।’ রাড্ডা ক্লিনিকের জায়গাটি যেন ভবিষ্যতে আবার দখল না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, বর্তমানে দখলের দুটি ধরন দেখা যাচ্ছে—একটি লাঠিসোঁটা ও হেলমেট নিয়ে এসে ভাঙচুর চালিয়ে দখল করা, অন্যটি কলমের খোঁচায় দখল।আসিফ মাহমুদ বলেন, ‘কলমের খোঁচায় দখল তো আমরা প্রায়ই দেখি।
সূত্র: প্রথম আলো
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
নতুন ও গুরুত্বপূর্ণ নিউজ প্রকাশ হলে তাৎক্ষণিক সতর্কতা পাবেন।
এই নিউজ সাইটটি মোবাইলে অ্যাপের মতো ইনস্টল করে দ্রুত ব্যবহার করুন।