advertisement
advertisement

হুট করেই ‘হ্যাপিলি ম্যারিড’ হয়ে যাব


ধরলা পোস্ট | প্রতিবেদক: DharlaPost প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ৮:৩০ পূর্বাহ্ণ
হুট করেই ‘হ্যাপিলি ম্যারিড’ হয়ে যাব

কেয়া পায়েল। চরকির সৌজন্যে

advertisement

‘হ্যাপিলি ম্যারিড।’ গত ১৫ জুলাই নিজের ভেরিফায়েড ফেসবুকে এই দুই শব্দের একটা পোস্ট দিয়েছিলেন কেয়া পায়েল। সঙ্গে দিয়েছিলেন চিত্রনায়ক আরিফিন শুভর ছবি। হঠাৎ দেখায় অনেকে মনে করেছিলেন, সত্যি কী বিয়ের কাজটা সেরে ফেললেন এ অভিনেত্রী?

না, সেটা ছিল তাঁর প্রথম ওয়েব ফিল্ম, চরকি অরিজিনাল হ্যাপিলি ম্যারিড–এর ঘোষণা।জাহিদ প্রীতম পরিচালিত, চরকি প্রযোজিত ও ছবিয়াল সহপ্রযোজিত মিনিস্ট্রি অব লাভ প্রকল্পের ফিল্মটি চরকিতে মুক্তি পাচ্ছে ৭ অক্টোবর রাত ১২টায়। কনটেন্ট মুক্তির ঘোষণার পর বিষয়টি আবার আলোচনায়।

মন্তব্যের ঘরে অনেক নেটিজেন মজা করে জানতে চাইছেন, অভিনেত্রী কেয়া পায়েল কবে সত্যি সত্যি ‘হ্যাপিলি ম্যারিড’ হবেন বা সোশ্যাল হ্যান্ডলে কথাটা লিখবেন?ব্যক্তিগত হলেও প্রসঙ্গটি এড়িয়ে যাননি অভিনেত্রী।

সূত্র: প্রথম আলো

advertisement
advertisement

জাতীয় বিভাগের আরো খবর